বাপ্পী সরকার অপরাজিত চ্যাম্পিয়ন

বিশ্ব সাদা ছড়ি দিবস উপলক্ষে ১২ অক্টোবর সমতার বাংলাদেশ ক্যাম্পেইন ও ডিসএবলড ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে দিনব্যাপী র‌্যাপিড দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় বাপ্পী সরকার ৫ ম্যাচে পূর্ণ ৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এতে ৪০ জন দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড় অংশগ্রহণ করেন।

খেলা শেষে বাংলাদেশ প্যারা অলিম্পিক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মাকসুদুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।