গ্র্যান্ডমাস্টার রিফাতকে হারিয়ে বিদায়ী বছরে মাহাথিরের চমক

ওয়ালটন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষে মতুর্জা মাহাথির ইসলাম গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারকে পরাজিত করেছেন। আজ রোববার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে মাহাথির কালো ঘুঁটি নিয়ে ২০ চালে রিফাতকে হারিয়ে চমক দেখান।

এদিকে দ্বিতীয় রাউন্ড শেষে ২৯ জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছেন। তারা হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার মো. সাইফ উদ্দীন, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদেমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন, নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ, অনত চৌধুরী, জুনিয়র চ্যাম্পিয়ন ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওন, ক্যান্ডিডেটমাস্টার মো. আবজিদ রহমান, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা, ফিরোজ আহমেদ, স্বর্নাভো চৌধুরী, সোহাগ হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মো. মুতাকাব্বির, মো. জিলানী হোসেন মোল্লাহ, এমএম জহিরুল ইসলাম, মো. আনোয়ার হোসেন দুলাল, মর্তুজা মাহাথির ইসলাম, মোহাম্মদ সেলিম ও নীলাভা চৌধুরী।

দ্বিতীয় রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান মো. মঞ্জুর আলমকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া দেওয়ান শহিদুল আমিনকে, ফিদেমাস্টার মনন রেজা নীড় মুকিতুল ইসলাম রিপনকে, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস তানভীর আলমকে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন দ্বীন মোহাম্মদকে, অনত চৌধুরী মো. মনিরুজ্জামান মাসুদকে, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ এবি বাপ্পীকে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ বেলাল হোসেনকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন আফনান জারিফ হককে, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফয়জুল আনামকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন শিবু পোদ্দারকে, স্বর্নাভো চৌধুরী তাশরিক সায়হান শানকে, নারী ফিদেমাস্টার আহমেদ ওয়ালিজা ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেনকে, ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওন মো. আফজাল হোসেনকে, ক্যান্ডিডেটমাস্টার মো. আবজিদ রহমান মো. আনিসুজ্জামান মল্লিককে, ফিরোজ আহমেদ মো. রবিউল হোসেনকে, মোহাম্মদ সেলিম ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরীকে, ফিদেমাস্টার মো. সাইফ উদ্দীন মোহাম্মদ মাইনুল হোসেনকে, সোহাগ হোসেন মোহাম্মদ এনায়েত হোসেনকে, মোহাম্মদ শফিকুল ইসলাম রেজাউল করীমকে, মো. শফিকুল ইসলাম সংগ্রাম দাসকে, মো. মোকাব্বির শামসুল কবীর চৌধুরীকে, মো. জিলানী হোসেন মোল্লা রাব্বি সেলিমকে, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা আহনাফ রশিদ চৌধুরীকে, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক মো. আব্দুল রশিদকে, মো. আনোয়ার হোসেন দুলাল মো. সবুজুর রহমানকে, নীলাভা চৌধুরী সিয়াম চৌধুরীকে পরাজিত করেন। এমএম জহিরুল ইসলাম মো. নেসার উদ্দিনের বিরুদ্ধে ওয়াক-ওভার পান।

আগামীকাল ১ জানুয়ারি সোমবার সকাল ১১টা থেকে তৃতীয় রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।