গ্র্যান্ডমাস্টার জিয়াকে হারিয়ে নতুন বছরে চমক দেখালেন ফিরোজ

বিদায়ী বছরের শেষ (৩১ ডিসেম্বর) দিনে মতুর্জা মাহাথির ইসলাম গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারকে হারিয়ে চমক দেখিয়ে ছিলেন। এবার নতুন বছরের প্রথম (১ জানুয়ারি) দিনে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে পরাজিত করে চমক দেখালেন ফিরোজ আহমেদ। ওয়ালটন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার দুই দিনে দুটি চমক দেখালেন নারায়ণগঞ্জের ওই দুই দাবাড়ু।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে তৃতীয় রাউন্ডে ফিরোজ আহমেদ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে পরাজিত করেন। ফিরোজ কালো ঘুঁটি নিয়ে খেলে কোলে সিস্টেমের খেলায় ৪৪ চালে গ্র্যান্ডমাস্টার জিয়াকে হারান।

সোমবার তৃতীয় ও চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। চতুর্থ রাউন্ড শেষে ৪ জন পূর্ণ ৪ পয়েন্ট সংগ্রহ করে যৌথভাবে শীর্ষে রয়েছেন। তারা হলেন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ও জুনিয়র চ্যাম্পিয়ন ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ।

এদিকে ৩.৫ পয়েন্ট নিয়ে ৭ জন দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। তারা হলেন ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদেমাস্টার মনন রেজা নীড়, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক, ফিরোজ আহমেদ ও অনত চৌধুরী।

সকালে তৃতীয় রাউন্ডে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস মো. শফিকুল ইসলামকে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন মো. মুতাকাব্বিরকে, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ এমএম জহিরুল ইসলামকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন মর্তুজা মাহাথির ইসলামকে, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন মোহাম্মদ সেলিমকে, স্বর্নাভো চৌধুরী সোহাগ হোসেনকে, ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওন মো. জিলানী হোসেন মোল্লাকে, ক্যান্ডিডেটমাস্টার মো. আবজিদ রহমান মো. আনোয়ার হোসেন দুলালকে, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগকে, নীলাভ চৌধুরী আরাবি জাবায়ের মাহমুদকে ও গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার শামসুল কবীর চৌধুরীকে পরাজিত করেন। ফিদেমাস্টার মো. সায়েফ উদ্দীন লাভলু ফিদেমাস্টার মনন রেজা নীড়ের সাথে ড্র করেন।

বিকালে চতুর্থ রাউন্ডে ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস স্বর্নাভো চৌধুরীকে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওনকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ক্যান্ডিডেটমাস্টার মো. আবজিদ রহমানকে, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ নীলাভা চৌধুরীকে, ফিদেমাস্টার মনন রেজা নীড় মো. নাসির উদ্দিনকে, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ফিদেমাস্টার মো. সায়েফ উদ্দীনকে, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান মো. মনিরুজ্জামান মাসুদকে ও ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদকে পরাজিত করেন। ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ফিদেমাস্টার সৈয়দ মাহফুৃজুর রহমান ইমনের সাথে, অনত চৌধুরী ফিরোজ আহমেদের সাথে ও ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হকের সাথে ড্র করেন।

আগামীকাল ২ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৩ টা থেকে পঞ্চম রাউন্ডের খেলা একই ভেন্যুতে শুরু হবে।