শেখ রাসেল জাতীয় জুনিয়র দাবা : সাকলাইন-ওয়াদিফা অপরাজিত চ্যাম্পিয়ন

শেখ রাসেল ৪১তম জাতীয় জুনিয়র অনূর্ধ্ব-২০ দাবা প্রতিযোগিতার ওপেন বিভাগে পাবনা জেলা ও বাংলাদেশ পুলিশের খেলোয়াড় ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। অন্যদিকে একই আসরের বালিকা বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ।

ওপেন বিভাগ
পাবনা জেলা ও বাংলাদেশ পুলিশের খেলোয়াড় ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৯ ম্যাচে ৮.৫ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তবে ৮ পয়েন্ট নিয়ে নারায়ণগঞ্জ জেলা ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় অপরাজিত রানারআপ হয়েছেন।

এদিকে ৭ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী তৃতীয়, বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম চতুর্থ এবং সিরাজগঞ্জের ফিদেমাস্টার নাইম হক পঞ্চম হন।

অপরদিকে ৬.৫ পয়েন্ট নিয়ে মোহাম্মদ শফিকুল ইসলাম ষষ্ঠ, চাঁদপুরের সাদাত কিবরিয়া অয়ন সপ্তম, আয়ান রহমান অষ্টম, চট্টগ্রামের নাজমুল হায়াত নবম ও আজরাফ আনান দশম হন।

বালিকা বিভাগ
নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ ৯ ম্যাচে ৮.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তবে ৭ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু রানারআপ এবং মানিকগঞ্জ জেলা ও বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম তৃতীয় হয়েছেন।

এদিকে ৬.৫ পয়েন্ট নিয়ে কুমিল্লা জেলার নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো চতুর্থ হন।

অপরদিকে ৬ পয়েন্ট সংগ্রহ করে বরিশালের জান্নাতুল প্রীতি পঞ্চম, কুমিল্লার ইশরাত জাহান নিশি ষষ্ঠ, নীলাভা চৌধুরী সপ্তম, কুমিল্লার অহনা দে অষ্টম এবং ৫.৫ পয়েন্ট নিয়ে চট্টগ্রামের সানোয়ারা আক্তার নবম ও সালিহা বিনতি হাফিজ দশম হয়েছেন।

উল্লেখ্য বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ২৫-৩১ ডিসেম্বর পর্যন্ত ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ওপেন বিভাগে ১২০ জন ও বালিকা বিভাগে ৩৯ জন অংশগ্রহণ করেন।

রোল অব অনার
১৯৭৯ : মনসুর রহমান
১৯৮০ : আন্তর্জাতিকমাস্টার জিল্লুর রহমান
১৯৮১ : ফরিদ আহমেদ
১৯৮২ : এসএম ইদ্রিস আলী
১৯৮৩ : মনিরুজ্জামান খান
১৯৮৪ : নেয়ামুল হক নিরু
১৯৮৫ : অনুষ্ঠিত হয়নি
১৯৮৬ : সৈয়দ ওহিদুল ইসলাম রিটন
১৯৮৭ : গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান
১৯৮৮ : গ্র্যান্ডমাস্টার রিফাত-বিন-সাত্তার
১৯৮৯ : গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান
১৯৯০ : খন্দকার কায়েস হাসান
১৯৯১ : গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান
১৯৯২ : গ্র্যান্ডমাস্টার রিফাত-বিন-সাত্তার
১৯৯৩ : গ্র্যান্ডমাস্টার রিফাত-বিন-সাত্তার
১৯৯৪ : গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান
১৯৯৫ : আদনান ফয়সাল
১৯৯৬ : গ্র্যান্ডমাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিব
১৯৯৭ : দেওয়ান শহিদুল আমিন টিপু
১৯৯৮ : গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব
১৯৯৯ : গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন
২০০০ : গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন
২০০১ : ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ
২০০২ : ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ
২০০৩ : মোহাম্মদ আলী
২০০৪ : ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ
২০০৫ : ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ
২০০৬ : গোলাম মোস্তফা ভূইঁয়া
২০০৭ : আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন
২০০৮ : আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন
২০০৯ : আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন
২০১০ : আবদুল্লাহ আল সাইফ
২০১১ : আবদুল্লাহ আল সাইফ
২০১২ : ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম
২০১৪ : ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান
২০১৫ : অভিক সরকার
২০১৬ : ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান
২০১৭ : ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান
২০১৮ : ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান
২০১৯ : ইয়াসির আলী খান ইভান
২০২০ : অনুষ্ঠিত হয়নি
২০২১ : অনুষ্ঠিত হয়নি
২০২২ : ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস
২০২৩ : ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ

বালিকা বিভাগ
২০১৭ : ফিদেমাস্টার নোশিন আঞ্জুম
২০১৮ : ফিদেমাস্টার নোশিন আঞ্জুম
২০১৯ : ফিদেমাস্টার নোশিন আঞ্জুম
২০২০ : অনুষ্ঠিত হয়নি
২০২১ : অনুষ্ঠিত হয়নি
২০২২ : নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা
২০২৩ : নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ।