গ্র্যান্ডমাস্টারদের পেছনে ফেলে শীর্ষে সুব্রত

গ্র্যান্ডমাস্টার ও আন্তর্জাতিকমাস্টারদের পেছনে ফেলে ওয়ালটন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড শেষে টানা পাঁচ জয় নিয়ে ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছেন।

এদিকে ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে ৩ জন দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। তারা হলেন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ক্যান্ডিডেটমাস্টার সাকলাইনে মোস্তফা সাজিদ।

অপরদিকে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ১৫ জন। তারা হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, ফিদেমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ, অনত চৌধুরী, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, স্বর্নাভো চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওন, ক্যান্ডিডেটমাস্টার মো. আবজিদ রহমান, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, শেখ রাশেদুল হাসান, মো. মোতাকাব্বির ও মো. রাব্বি সেলিম।

আজ ২ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে পঞ্চম রাউন্ডে ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ফিদেমাস্টার মো. শরীফ হোসেনকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ফিরোজ আহমেদকে, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল ইসলামকে, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার সিয়াম চৌধুরীকে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ মো. মঞ্জুর আলমকে, গোলাম মোস্তফা ভুঁইয়া শেখ রাশেদুল হাসানকে, স্বর্নাভো চৌধুরী মুকিতুল ইসলাম রিপনকে, ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওন দেওয়ান শহিদুল আমিনকে, ক্যান্ডিডেটমাস্টার মো. আবজিদ রহমান তানভীর আলমকে, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী আফনান জারিফ হককে, মো. মোতাকাব্বির মাইনুল হাসানকে, মো. রাব্বি সেলিম নীলাভ চৌধুরীকে ও ফিদেমাস্টার মো. সায়েফ উদ্দিন মো. আনোয়ার হোসেন দুলালকে পরাজিত করেন।

তবে ক্যান্ডিডেটমাস্টার মো. সাকলাইন মোস্তফা সাজিদ আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনের সাথে, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ফিদেমাস্টার মনন রেজা নীড়ের সাথে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন অনত চৌধুরীর সাথে ও মোহাম্মদ সেলিম নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজার সাথে ড্র করেন।

আগামীকাল ৩ জানুয়ারি বুধবার সকাল ১১টা থেকে ষষ্ঠ রাউন্ডের খেলা একই ভেন্যুতে শুরু হবে।