দুই গ্র্যান্ডমাস্টারকে রুখে দিলেন ইমন ও তানভীর

ওয়ালটন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ড শেষে ৬ পয়েন্ট সংগ্রহ করে ৪ জন শীর্ষে রয়েছেন। তারা হলেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, ফিদেমাস্টার মনন রেজা নীড় ও ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ।

এদিকে ৫.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ৫ জন। তারা হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ক্যান্ডিডেটমাস্টার মো. আবজিদ রহমান।

অপরদিকে ৫ পয়েন্ট পেয়ে ১১ জন তৃতীয় স্থানে রয়েছেন। তারা হলেন অনত চৌধুরী, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন, স্বর্ণাভো চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক, ক্যান্ডিডেটমাস্টার মো. মাসুম হোসেন, সুজন, শেখ রাশেদুল হাসান, মো. মনিরুজ্জামান মাসুদ, মো. সবুজুর রহমান ও মো. আনোয়ার হোসেন দুলাল।

আজ ৩ জানুয়ারি বুধবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে সকালে ষষ্ঠ রাউন্ডে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে, ফিদেমাস্টার মনন রেজা নীড় মো. মুতাকাব্বিরকে, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওনকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন মো. রাব্বি সেলিমকে, শেখ রাশেদুল হাসান মোহাম্মদ শফিকুল ইসলামকে, মো. নাসির উদ্দিন ফিরোজ আহমেদকে, ফিদেমাস্টার মো. সায়েফ উদ্দীন নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজাকে ও ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল ইসলাম আব্দুল মোমিনকে পরাজিত করেন। তবে ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনের সাথে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সাথে, অনত চৌধুরী স্বর্নাভো চৌধুরীর সাথে ও ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগের সাথে ড্র করেন। ক্যান্ডিডেটমাস্টার মো. আবজিদ রহমান গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারের বিরুদ্ধে ওয়াক-ওভার পান।

বিকালে সপ্তম রাউন্ডে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসের সাথে, তানভীর আলম গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারের সাথে, মো. আবজিদ রহমান আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনের সাথে, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক অনত চৌধুরীর সাথে ও স্বর্ণাভো চৌধুরী ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগের সাথে ড্র করেন। তবে ফিদেমাস্টার মনন রেজা নীড় ফিদেমাস্টার মো. শরীফ হোসেনকে, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ শেখ রাশেদুল হাসানকে, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরীকে, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদেমাস্টার মো. সাইফ উদ্দীনকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন মো. নাসির উদ্দিনকে, মো. মনিরুজ্জামান মাসুদ, গোলাম মোস্তফা ভূঁইয়াকে, ক্যান্ডিডেটমাস্টার মো. মাসুম হোসেন বেলাল হোসেনকে, সুজন আফনান জারিফ হককে, মো. আনোয়ার হোসেন দুলাল মো. রাব্বি সেলিমকে ও মো. সবুজুর রহমান নীলাভ চৌধুরীকে পরাজিত করেন।

আগামীকাল ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে অষ্টম রাউন্ডের খেলা একই ভেন্যুতে শুরু হবে।