ওয়ালটন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ড শেষে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় ও ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ৭ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।
এদিকে ৬.৫ পয়েন্ট পেয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ।
অপরদিকে ৬ পয়েন্ট নিয়ে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, অনত চৌধুরী, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন, ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেন ও সুজন তৃতীয় স্থানে রয়েছেন।
আজ ৪ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অষ্টম রাউন্ডে ফিদেমাস্টার মনন রেজা নীড় ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসকে, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ক্যান্ডিডেটমাস্টার মো. আবজিদ রহমানকে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনকে, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ স্বর্ণাভো চৌধুরীকে, অনত চৌধুরী শেখ রাশেদুল হাসানকে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ মো. মনিরুজ্জামান মাসুদকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হককে, ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেন মো. আনোয়ার হোসেন দুলালকে, সুজন মো. সবুজুর রহমানকে, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার মো. মঞ্জুর আলমকে, ফিরোজ আহমেদ মোহাম্মদ সেলিমকে, ফিদেমাস্টার মো. সায়েফ উদ্দীন তানভীর আলমকে, মোহাম্মদ শফিকুল ইসলাম ফয়জুল আনামকে, আহনাফ রশিদ চৌধুরী মো. মুতাকাব্বিরকে পরাজিত করেন।
আগামীকাল ৫ জানুয়ারি শুক্রবার সকাল ১০-৩০ টায় নবম বা শেষ রাউন্ডের খেলা একই ভেন্যুতে শুরু হবে। খেলা শেষে বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
