সাবেক জাতীয় দাবাড়ু বকুল বড়ুয়া আর নেই

সাবেক জাতীয় দাবাড়ু পি জে বকুল বড়ুয়া আর নেই। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তিনি প্রায় পঞ্চাশ বছর ধরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা ও বিভিন্ন দাবা লিগে অংশগ্রহণ করেন।

কিডনি সংক্রান্ত জটিলতায় ৫ জানুয়ারি শুক্রবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

সাবেক জাতীয় দাবাড়ু পি জে বকুল বড়ুয়ার মৃত্যুতে চেসবিডি.কমের ম্যানেজিং ডিরেক্টর মো. আরিফুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা দাবা উপকমিটির আহবায়ক মোস্তফা কাওসার, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের সভাপতি রাহাত হোসেন, শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ ছাড়া বাংলাদেশ দাবা ফেডারেশন, বিভিন্ন ক্লাব, সংগঠক, সংগঠন, দাবা বিচারক ও দাবা খেলোয়াড়বৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।