কমনওয়েলথ দাবায় মুগ্ধ’র জয় দিয়ে শুরু

কমনওয়েলথ দাবা (ওপেন অনূর্ধ্ব-১০) চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশের রায়ান রশিদ মুগ্ধ।

আজ ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রথম রাউন্ডে তিনি দক্ষিণ আফ্রিকার থরুলসলে কাইরাভকে পরাজিত করেন।

এ ইভেন্টে ৭ দেশের মোট ১৮ জন দাবাড়ু অংশগ্রহণ করেছে। এর মধ্যে রেটিং অনুযায়ী শীর্ষবাছাই দাবাড়ু হচ্ছেন মুগ্ধ।

উল্লেখ্য মালয়েশিয়ার মেলাকায় আজ থেকে বয়সভিত্তিক কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ বোর্ডে গড়িয়েছে। এতে বিভিন্ন ইভেন্টে ১১টি দেশের খুদে দাবাড়ুরা প্রতিদ্বন্দ্বিতা করছে।