সিদ্ধার্থ অপরাজিত চ্যাম্পিয়ন

গ্র্যান্ডমাস্টার এসপিরেন্ট-১ প্রতিযোগিতায় সিঙ্গাপুরের আন্তর্জাতিকমাস্টার জগোদিস সিদ্ধার্থ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ ম্যাচে ৭.৫ পয়েন্ট পেয়ে শিরোপা জয়ের পাশাপাশি এ আসর থেকে ৯ ম্যাচের একটি গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করেন।

এদিকে ৬.৫ পয়েন্ট নিয়ে ভারতের ফিদেমাস্টার পানিসার বিদান্ত রানারআপ হয়েছেন। তিনি ৯ ম্যাচের একটি আন্তর্জাতিকমাস্টার নর্ম অর্জন করেন।

অপরদিকে শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার লিয়ানাগে রানিন্দু দিলশান ৫.৫ পয়েন্ট পেয়ে তৃতীয়স্থান লাভ করেন।

তবে ৫ পয়েন্ট সংগ্রহ করে ভারতের ক্যান্ডিডেটমাস্টার মায়াঙ্ক চক্রবর্তী চতুর্থ ও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান পঞ্চম হয়েছেন।

এছাড়া ৪.৫ পয়েন্ট নিয়ে ভারতের ফিদেমাস্টার আরধ্য গর্গ ষষ্ঠ ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সপ্তম, ৩ পয়েন্ট পেয়ে ভারতের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া অষ্টম, ২.৫ পয়েন্ট নিয়ে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ নবম এবং ১ পয়েন্ট পেয়ে শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার এম এল এস টি ডি সিলভা দশম হয়েছেন।

আজ ১৯ ফেব্রুয়ারি সোমবার ঢাকার মেরুল বাড্ডার ক্যানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ অডিটেরিয়ামে শেষ রাউন্ডে খেলায় আন্তর্জাতিকমাস্টার জগোদিস সিদ্ধার্থ আন্তর্জাতিকমাস্টার লিয়ানাগে রানিন্দু দিলশানের সাথে, ফিদেমাস্টার পানিসার বিদান্ত আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের সাথে ও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ফিদেমাস্টার আরগ্য গর্গের সাথে ড্র করেন।

কিন্তু গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ আন্তর্জাতিকমাস্টার এম এল এস টি ডি সিলভার বিরুদ্ধে এবং গ্র্যান্ডমাস্টার বিদ্যেন্দু বড়ুয়া ক্যান্ডিডেটমাস্টার মায়াঙ্ক চক্রবর্তীর বিরুদ্ধে ওয়াক-ওভার পান।