কমনওয়েলথ দাবা (ওপেন অনূর্ধ্ব-১০) চ্যাম্পিয়নশিপে টানা তিন জয় নিয়ে বাংলাদেশের রায়ান রশিদ মুগ্ধ ও ভারতের রাহুল রামাকৃষ্ণানের যুগ্মভাবে শীর্ষে উঠে এসেছে।
মালয়েশিয়ার মেলাকা শহরে আজ ২১ ফেব্রুয়ারি বুধবার সকালে মুগ্ধ দ্বিতীয় রাউন্ডে শ্রীলঙ্কার সামারাভিরা সেথিকা হানসিরাকে এবং বিকালে তৃতীয় রাউন্ডে সিঙ্গাপুরের দু জিংতিয়ান দারিসকে পরাজিত করেন।
আগামীকাল ২২ ফেব্রুয়ারি চতুর্থ রাউন্ডে এককভাবে শীর্ষে উঠার লড়াইয়ে মুগ্ধ ও রাহুল একে অপরের মোকাবেলা করবে।
