আমির সোহেল শীর্ষে

নুরুল ইসলাম স্মৃতি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড শেষে ৪ পয়েন্ট নিয়ে আমির সোহেল এককভাবে শীর্ষে উঠে এসেছেন।

তবে ৩.৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন হাবিবুর রহমান সোহেল।

এদিকে ৩ পয়েন্ট সংগ্রহ করে কে এম কামাল হোসেন, মর্তুজা মাহাথির ইসলাম ও মোহাম্মদ মেসবাহ উদ্দিন তৃতীয়স্থানে অবস্থান করছেন।

নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারে আজ ২২ ফেব্রুয়ারি পঞ্চম রাউন্ডে হাবিবুর রহমান সোহেল কে এম কামাল হোসেনকে, আমির সোহেল ফারহান আনজুম তাসিনকে ও মোহাম্মদ মেসবাহ উদ্দিন মোহাম্মদ মাবরুব রাদকে পরাজিত করেন। তবে মর্তুজা মাহাথির ইসলাম ও মর্তুজা শরীফুল ইসলাম এবং মোহাম্মদ রিয়াদ রহমান ও মোহাম্মদ নুরুল আমিন একে অপরের সঙ্গে ড্র করেন।

আগামীকাল ২৩ ফেব্রুয়ারি বেলা আড়াইটায় ষষ্ঠ তথা শেষ রাউন্ডের খেলা শুরু হবে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।