গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনের লক্ষে বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান হ্যানয় গ্র্যান্ডমাস্টার-২ দাবা টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই ড্র দিয়ে শুরু করেছেন।
ভিয়েতনামের হ্যানয় শহরে আজ মঙ্গলবার হ্যানয় গ্র্যান্ডমাস্টার-২ দাবা টুর্নামেন্টে তিনি ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ত্রান তুয়ান মিনের সাথে ড্র করেন।
ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে মিনের সিসিলিয়ান ডিফেন্সের বিরুদ্ধে ৪০ চালে ড্র করেন।
রাউন্ড রবিন লিগ পদ্ধতির এ টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের ৩ জন গ্র্যান্ডমাস্টার, ৩ জন আন্তর্জাতিকমাস্টার, ২ জন ফিদেমাস্টারসহ ১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
আগামীকাল বুধবার দ্বিতীয় রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ইন্দোনেশিয়ার আন্তর্জাতিকমাস্টার সেতইয়াকি আজারইয়া জোদির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
