তারুণ্যের উৎসবে মুগ্ধ চ্যাম্পিয়ন

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে তারুণ্যের উৎসব দাবা প্রতিযোগিতার ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে রায়ান রশিদ মুগ্ধ ৬ খেলায় পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে, বালিকা অনূর্ধ্ব-১৪ গ্রুপে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু ৬ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট ও বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে ওয়ারসিয়া হায়দার ৬ খেলায় পুর্ণ ৬ পয়েন্ট করে নিয়ে এক রাউন্ড আগেই স্ব-স্ব গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন।

এদিকে ওপেন অনূর্ধ্ব-১৮ গ্রুপে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। বালিকা অনূর্ধ্ব-১৮ গ্রুপে ৫ খেলায় ৪ পয়েন্ট নিয়ে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ ও নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা যুগ্মভাবে শীর্ষে অবস্থান করছেন।

অপরদিকে ওপেন অনূর্ধ্ব-১৬ গ্রুপে ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল ইসলাম ৬ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছেন। বালিকা অনূর্ধ্ব-১৬ গ্রুপে ৬ খেলায় ৫ পয়েন্ট নিয়ে জান্নাতুল প্রীতি এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন।

তবে ওপেন অনূর্ধ্ব-১৪ গ্রুপে ৬ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে আয়ান রহমান এককভাবে শীর্ষে রয়েছেন।

এছাড়া ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে ৬ খেলায় ৫ পয়েন্ট করে নিয়ে সাফায়েত কিবরিয়া আজান এককভাবে শীর্ষে রয়েছেন। বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে ৬ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে সিদরাতুল মুনতাহা এককভাবে শীর্ষে অবস্থান করছেন।

ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে ৪ খেলায় সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে আজান মাহমুদ ও আইলান আফনান তাজওয়ার যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। বালিকা অনূর্ধ্ব-৮ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে খন্দকার মুখমাতুন মওলা ও আলিসা হায়দার যুগ্মভাবে শীর্ষে অবস্থান করছেন।

আগামীকাল ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে শেষ রাউন্ডের খেলা শুরু হবে।