উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের সাবেক সহসভাপতি আন্তর্জাতিক রেটেড দাবাড়ু মোস্তফা হায়দারের পিতা বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট মো. মোজাম্মেল হক আর নেই। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
২৭ এপ্রিল শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মোজাম্মেল হক ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত নানান অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, নাতি-নাতনী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাজধানীর দক্ষিণখানের মৌশাইর চালাবনে জানাজা শেষে মরহুমকে ফায়দাবাদ গণকবরস্থানে দাফন করা হয়।
মো. মোজাম্মেল হক -এর মৃত্যুতে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের অ্যাডহক কমিটি, উপদেষ্টা পরিষদ এবং সকল খেলোয়াড় গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এছাড়া মো. মোজাম্মেল হক -এর মৃত্যুতে চেসবিডি.কমের ম্যানেজিং ডিরেক্টর মো. আরিফুর রহমান, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের অ্যাডহক কমিটি সভাপতি রাহাত হোসেন ও নারায়ণগঞ্জ জেলা দাবা খেলোয়াড় সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর ইসলাম শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
