শীর্ষে দিবা, তাসনিম ও লিজা

বেগম লায়লা আলম ফিদে রেটিং নারী দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড শেষে পূর্ণ চার পয়েন্ট নিয়ে নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম ও নুশরাত জাহান লিজা শীর্ষে রয়েছেন।

এদিকে ৩.৫ পয়েন্ট সংগ্রহ করে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ ও নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো দ্বিতীয়স্থানে অবস্থান করছেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ৮ মে বুধবার চতুর্থ রাউন্ডে নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা তাসনিয়া তারান্নুম অর্পাকে, নুশরাত জাহান লিজা নীলাভা চৌধুরীকে, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম দিলারা জাহান নূপুরকে, নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ অহনা দে-কে এবং নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌসকে পরাজিত করেন।

তবে নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা নারী ফিদেমাস্টার তনিমা পারভীনের সাথে ড্র করেন।

আগামীকাল ৯ মে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে একই স্থানে পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে।