নীলাভার কাছে হেরে গেলেন রানী হামিদ

বেগম লায়লা আলম ফিদে রেটিং নারী দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে ৬ জন খেলোয়াড় পূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছেন। তারা হলেন নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম, নুশরাত জাহান লিজা, তাসনিয়া তারান্নুম অর্পা, নীলাভা চৌধুরী ও দিলার জাহান নূপুর।

তবে ২.৫ পয়েন্ট নিয়ে ৬ জন খেলোয়াড় দ্বিতীয়স্থানে অবস্থান করছেন। তারা হলেন নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস, নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ, নারী ফিদেমাস্টার তনিমা পারভীন, নারী ফিদেমাস্টার নাজরানা খান, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো এবং অহনা দে।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ৭ মে মঙ্গলবার বিকালে তৃতীয় রাউন্ডে নুশরাত জাহান লিজা নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশববুকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা নারী ফিদেমাস্টার জাকিয়া সুলতানাকে, দিলারা জাহান নূপুর নারী ক্যান্ডিডেটমাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবাকে, তাসনিয়া তারান্নুম অর্পা নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজাকে, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম হামিদা খানকে, নীলাভা চৌধুরী নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে, নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস সুরাইয়া আক্তারকে এবং অহনা দে তাশফিয়া তাহসিন প্রিমাকে পরাজিত করেন।

এদিকে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভার সাথে ও নারী ফিদেমাস্টার তনিমা পারভীন নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলোর সাথে ড্র করেন।

আগামীকাল ৮ মে বুধবার বিকেল ৩-৩০টা থেকে একই স্থানে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।