নুশরাত জাহান আলো চ্যাম্পিয়ন

বেগম লায়লা আলম ফিদে রেটিং নারী দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশের নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো ৯ ম্যাচে ৭.৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

তবে ৭ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ রানারআপ ও একই দলের নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা তৃতীয়স্থান লাভ করেন।

এদিকে ৬.৫ পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশব চতুর্থ, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম পঞ্চম, নীলাভা চৌধুরী ষষ্ঠ ও তাবাসসুম সাদিয়া শাহজাহান সপ্তম হয়েছেন।

অপরদিকে ৬ পয়েন্ট পেয়ে টাইব্রেকিংয়ে নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা অষ্টম, নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস নবম, তাসনিয়া তারান্নুম অর্পা দশম ও নারী ফিদেমাস্টার জাকিয়া সুলতানা একাদশ হয়েছেন।

এছাড়া বিশেষ পুরস্কার লাভ করেন যথাক্রমে খন্দকার অনিকা মওলা, সুরাইয়া আক্তার, জারিন তাসনিম, ওয়ারিসা হায়দার ও নওরিন ফাতিমা তোয়া।

এ প্রতিযোগিতার পয়েন্ট টেবিলের প্রথম ৯ জন ওয়ালটন ৪২তম জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবেন। গতবারের চ্যাম্পিয়ন নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ ও নারী আন্তর্জাতিকমাস্টার শারমিন সুলতানা শিরিন সরাসরি খেলবেন। মোট ১২ জন রাউন্ড রবিন লিগে জাতীয় নারী দাবায় মোকাবেলা করবেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ১৩ মে নবম রাউন্ডে নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদকে, নীলাভা চৌধুরী নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবাকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু তাসনিয়া তারান্নুম অর্পাকে, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে ও তাবাসসুম সাদিয়া শাহজাহান নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভাকে পরাজিত করেন।

তবে নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌসের সাথে ও নারী ফিদেমাস্টার জাকিয়া সুলতানা নারী ফিদেমাস্টার তনিমা পারভীনের সাথে ড্র করেন।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বেগম লায়লা আলম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য নয়দিনব্যাপী ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৭৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। বিজয়ীদের মোট নগদ এক লক্ষ টাকা অর্থ পুরস্কার দেয়া হয়।