ফাহাদ অপরাজিত চ্যাম্পিয়ন

সাইফ পাওয়ারটেক ৪৮তম ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান অপরাজিত চ্যাম্পিয়ন ও বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন রানারআপ হয়েছেন। ফাহাদ ও মিনহাজ উভয়ে ৯ খেলায় ৬.৫ পয়েন্ট অর্জন করায় টাইব্রেকিংয়ের বুশলজ স্কোরে ফাহাদ চ্যাম্পিয়ন ও মিনহাজ রানারআপ হন।

এদিকে ৬ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিংয়ে বাংলাদেশ বিমানের ফিদেমাস্টার নাইম হক তৃতীয়, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় চতুর্থ, বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া পঞ্চম ও পল্লী সঞ্চয় ব্যাংকের অনত চৌধুরী ষষ্ঠস্থান লাভ করেন।

অপরদিকে ৫.৫ পয়েন্ট করে ৮ জন খেলোয়াড় সংগ্রহ করায় টাইব্রেকিংয়ে পদ্ধতিতে বরিশালের ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী সপ্তম, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ অষ্টম, বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল নবম, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম দশম, রাজবাড়ীর অমিত বিক্রম রায় একাদশ, ঢাকা সিটির ফিরোজ আহমেদ দ্বাদশ, মানহা’স ক্যাসেলের ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওন ত্রয়োদশ এবং চতুর্দশ হয়েছেন তিতাস গ্যাসের ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম। প্রথম হতে একাদশ স্থানপ্রাপ্তরা সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছেন।

উল্লেখ্য ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৩৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।