নীড়ই শীর্ষে : দ্বিতীয়স্থানে নিয়াজ-জিয়া

বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় ৪৮তম জাতীয় দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ড শেষে ৫.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষেই রয়েছেন।

এদিকে ৫ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ যুগ্মভাবে দ্বিতীয়স্থানে অবস্থান করছেন।

অপরদিকে ৪.৫ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থান রয়েছেন বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

তবে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ৪ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে রয়েছেন।

আজ ২৯ জুন শনিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে সপ্তম রাউন্ডে ফিদেমাস্টার মনন রেজা নীড় আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের সাথে ও আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসির আহমেদের সাথে ড্র করেন।

তবে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান বরিশালের ফিদেমাস্টার দেবরাজ চ্যাটর্জীকে, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ পল্লী সঞ্চয় ব্যাংকের অনত চৌধুরীকে, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব বাংলাদেশ বিমানের ফিদেমাস্টার নাইম হককে, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে ও বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন রাজবাড়ী জেলার অমিত বিক্রম রায়কে পরাজিত করেন।

সপ্তম রাউন্ড শেষে পয়েন্ট তালিকা : ৫.৫ পয়েন্ট- ফিদেমাস্টার মনন রেজা নীড়, ৫ পয়েন্ট- গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ৪.৫ পয়েন্ট- গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ৪ পয়েন্ট- আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, ৩.৫ পয়েন্ট- ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ৩ পয়েন্ট- ফিদেমাস্টার নাইম হক ও ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ, ২.৫ পয়েন্ট- আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী ও অনত চৌধুরী, ১ পয়েন্ট- অমিত বিক্রম রায়।

আগামীকাল ৩০ জুন রোববার খেলার বিরতি-দিন। আগামী ১ জুলাই সোমবার বিকেল ৩টায় অষ্টম রাউন্ডের খেলা শুরু হবে।