বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় ৪৮তম জাতীয় দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ড শেষে ৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।
তবে ৪ পয়েন্ট সংগ্রহ করে ৩ জন দ্বিতীয়স্থানে রয়েছেন। তারা হলেন বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।
এদিকে ৩.৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল তৃতীয়স্থানে অবস্থান করছেন।
আজ ২৮ জুন শুক্রবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ষষ্ঠ রাউন্ডে ফিদেমাস্টার মনন রেজা নীড় পল্লী সঞ্চয় ব্যাংকের অনত চৌধুরীকে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান বরিশালের ফিদেমাস্টার দেবরাজ চ্যাটর্জীকে এবং বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ রাজবাড়ী জেলার অমিত বিক্রম রায়কে পরাজিত করেন।
অপরদিকে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সাথে, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিনের সাথে, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামের সাথে এবং আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল বাংলাদেশ বিমানের ফিদেমাস্টার নাইম হকের সাথে ড্র করেন।
আগামীকাল ২৯ জুন শনিবার বিকেল ৩টায় সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে।
