শীর্ষে উঠে এলেন ২০ জন

বিজয় দিবস আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে ২০ জন খেলোয়াড় পূর্ণ তিন পয়েন্ট করে নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, অনত চৌধুরী, ফিদেমাস্টার নাইম হক, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, স্বর্নাভো চৌধুরী, আব্দুর রহিম, নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, তাশরিক সায়ান শান, সিয়াম চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার মোঃ জামাল উদ্দিন, তাহমিদুল হক, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু, ফিদেমাস্টার মোঃ সাইফ উদ্দীন, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোঃ শরীফুল ইসলাম ও মোঃ হাসানুর রহমান।

আজ ১৫ ডিসেম্বর রোববার আগারগাঁওয়ের শেরে ই বাংলা নগরের ডাক ভবনের হল-রুমে তৃতীয় রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় হুমায়ুন কবীরকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আব্দুল মোমিনকে, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল মোঃ রবিউল হোসেনকে, অনত চৌধুরীকে, সারোয়ার হোসেন উল্লাসকে, ফিদেমাস্টার নাইম হক রাইয়ান রশিদ মুগ্ধকে, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম এমএম জহিরুল ইসলামকে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ খন্দকার আরাফাতকে, নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ শাহিনুর হককে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ খন্দকার নজরে মাওলাকে, ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ মোঃ হোসেন আলীকে, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী আহনাফ রশিদ চৌধুরীকে, তাশরিক সায়ান শান গৌতম চন্দ্র মন্ডলকে, সিয়াম চৌধুরী তাসনিয়া তারান্নুম অর্পাকে, ক্যান্ডিডেটমাস্টার মোঃ জামাল উদ্দিন মোঃ সোহেলকে, তাহমিদুল হক মোঃ রেদওয়ান কবীর রবিনকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু মিরাজ উদ্দিন আহমেদকে, ফিদেমাস্টার মোঃ সাইফ উদ্দীন সবুজ আহমেদ সাগরকে, মোহাম্মদ শফিকুল ইসলাম আব্দুর রহিমকে, ,মোঃ শরীফুল ইসলাম মোঃ এনামুল হককে ও মোঃ হাসিনুর রহমান মোহাম্মদ শাকিলকে পরাজিত করেন।

তবে স্বর্নাভো চৌধুরী আয়াস আব্দুল্লা খাজির বিনের সাথে, ক্যান্ডিডেটমাস্টার মোঃ শরীয়তউল্লাহ গিয়াস উদ্দিন আহমেদের সাথে ও ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার সোহম সাওমিপের সাথে ড্র করেন।

আগামীকাল ১৬ ডিসেম্বর সোমবার বিকেল ৩টায় চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।