এবার শীর্ষে ১০ জন

বিজয় দিবস আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড শেষে ১০ জন পূর্ণ চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, অনত চৌধুরী, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ ও তাহমিদুল হক।

এদিকে সাড়ে তিন পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন ৮ জন। তারা হলেনঃ ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, স্বর্নাভো চৌধুরী, অমিত বিক্রম রায়, ক্যান্ডিডেটমাস্টার মোঃ শরীয়তউল্লাহ, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, মোঃ নাসির উদ্দিন, নীলয় দেবনাথ ও আফনান জারিফ হক।

আজ ১৬ ডিসেম্বর সোমবার আগারগাঁওয়ের শেরে ই বাংলা নগর ডাক ভবনের হল-রুমে চতুর্থ রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরীকেকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তাশরিক সায়ান শানকে, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল সিয়াম চৌধুরীকে, অনত চৌধুরী ক্যান্ডিডেটমাস্টার মোঃ জামাল উদ্দনকে, তাহমিদুল হক ফিদেমাস্টার নাইম হককে, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবুকে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ফিদেমাস্টার মোঃ সাইফ উদ্দীনকে, নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ মোহাম্মদ শফিকুল ইসলামকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ মোঃ শরীফুল ইসলামকে, ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ মোঃ হাসিনুর রহমানকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকারকে, স্বর্নাভো চৌধুরী গিয়াস উদ্দিন আহমেদকে, অমিত বিক্রম রায় মোঃ আতাউর রহমানকে, ক্যান্ডিডেটমাস্টার মোঃ শরীয়তউল্লাহ আয়াস আব্দুল্লা খিজির বিনকে, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম মোহাম্মদ সজলকে, মোঃ নাসির উদ্দিন মোঃ মাহবুবুর রহমানকে, নীলয় দেবনাথ সোহাম সাওমিপকে ও আফনান জারিফ হক মাসুদ রানাকে পরাজিত করেন।

আগামীকাল ১৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে।