শীর্ষে তাহসিন, পেছনে নীড়

বিজয় দিবস আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ড শেষে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৭ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।

এদিকে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ৬.৫ পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

অপরদিকে ৬ পয়েন্ট সংগ্রহ করে ৪ জন তৃতীয় স্থানে রয়েছেন। তারা হলেন আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, তাশরিক সায়ান শান ও ফিদেমাস্টার মো. সাইফ উদ্দীন।

তবে ৫.৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন ১২ জন। তারা হলেন ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, অনত চৌধুরী, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, মো. নাসির উদ্দিন, ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন, তাহমিদুল হক, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু, জহিরুল ইসলাম ও রবিউল হোসেন।

আজ ১৯ ডিসেম্বর সপ্তম রাউন্ডে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামকে, আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় তাহমিদুল হককে, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগকে, তাশরিক সায়হান শান ক্যান্ডিডেটমাস্টার মো. আবজিদ রহমানকে, ফিদেমাস্টার মো. সায়েফ উদ্দীন লাভলু ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ মোহাম্মদ শাকিলকে, ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনকে, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম মো. মোতাকাব্বিরকে ও মো. রবিউল হোসেন ফিদেমাস্টার মো. শরীফ হোসেনকে পরাজিত করেন।

এছাড়া মো. নাসির উদ্দিন ও অনত চৌধুরী, জহিরুল ইসলাম ও ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, নীলয় দেবনাথ ও স্বর্নাভো চৌধুরী এবং শরীফুল ইসলাম ও ক্যান্ডিডেটমাস্টার মো. শরীয়তউল্লাহ একে অপররে সাথে ড্র করেন।

আগামীকাল ২০ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় অষ্টম রাউন্ডের খেলা শুরু হবে।