বিজয় দিবস আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ড শেষে শতভাগ জয় নিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। বুধবার আগারগাঁওয়ের শেরে ই বাংলা নগরে ডাক ভবনের হল-রুমে এ রাউন্ডে তিনি অনত চৌধুরীকে পরাজিত করেন।
এদিকে সাড়ে ৫ পয়েন্ট নিয়ে চারজন দ্বিতীয় স্থানে রয়েছেন। তারা হলেন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, দুই ফিদেমাস্টর মেহেদী হাসান পরাগ ও খন্দকার আমিনুল ইসলাম এবং তাহমিদুল হক।
এই রাউন্ডে নীড় আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলকে, পরাগ নিলয় দেবনাথকে, আমিনুল ক্যান্ডিডেটমাস্টার মোহাম্মদ শরিয়ত উল্লাহকে এবং তাহমিদ ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে পরাজিত করেন।
অপরদিকে ৫ পয়েন্ট সংগ্রহ করে ১১ জন মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। তারা হলেন-আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, অনত চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার মো. আবজিদ রহমান, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, তাশরিক সায়ান শান, মো. নাসির উদ্দিন, ফিদেমাস্টার মো. সাইফ উদ্দীন, হুমায়ুন কবীর ও জহিরুল ইসলাম।
এদিন ফিদেমাস্টার মো. সায়েফ উদ্দীন ফিদেমাস্টার মো. শরীফ হোসেনকে, ক্যান্ডিডেটমাস্টার মো. আবজিদ রহমান নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিমকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ মোহাম্মদ শফিকুল ইসলামকে, ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ খন্দকার আরাফাতকে, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী মো. আমিরুল ইসলামকে, তাশরিক সায়ান শান ওমর ফারুক বিপ্লবকে, হুমায়ুন কবীর গোলাম মোস্তফা ভূঁইয়াকে, জহিরুল ইসলাম সিয়াম চৌধুরীকে ও নাসির উদ্দিন মুশফিকুন নাবি অর্ককে পরাজিত করেন।
