বিজয় দিবস আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তবে রানারআপ হয়েছেন বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল। নীড় ও শাকিল উভয়ে ৯ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করায় টাইব্রেকিং পদ্ধতিতে নীড় শিরোপা জয় করেন এবং শাকিল রানারআপ হন।
এদিকে ৭.৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তৃতীয় স্থান লাভ করেন।
অপরদিকে ৭ পয়েন্ট সংগ্রহ করে ১২ জন টাইব্রেকিং পদ্ধতিতে পল্লী সঞ্চয় ব্যাংকের অনতা চৌধুরী চতুর্থ, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ পঞ্চম, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ষষ্ঠ, তিতাস ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান সপ্তম, মানহা’স ক্যাসেলের ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী অষ্টম, বাংলাদেশ পুলিশের ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ নবম, উত্তরা সেন্ট্রল চেস ক্লাবের তাশরিক সায়হান শান দশম, বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম একাদশ, সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের মো. নাসির উদ্দিন অপু দ্বাদশ, বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী ত্রয়োদশ, চঞ্চল কুমার ঘোষ চতুর্দশ এবং সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার মো. শরীয়ত উল্লাহ পঞ্চদশ হয়েছেন।
তবে ৬.৫ পয়েন্ট পেয়ে ৭ জন টাইব্রেকিং পদ্ধতিতে ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন ষোড়শ, তাহমিদুল হক সপ্তদশ, ক্যান্ডিডেটমাস্টার মো. আবজিদ রহমান অষ্টাদশ, নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ ঊনবিংশ এবং বিংশতম হয়েছেন এম এম জহিরুল ইসলাম।
এছাড়া বিশেষ পুরস্কার পেয়েছেন রায়ান রশিদ মুগ্ধ, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশব, আয়ান রহমান, সংগ্রাম দাস, মাসুদ রানা, খন্দকার আনিকা, মো. তারিকুর রহমান, আসিয়া সুলতানা, মুশফিকুন নবী অর্ক, কাজী জারিন তাসনিম এবং হুমায়ন কবীর।
আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে ডাক ভবনের হল-রুমে খেলা শেষে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ২৫০ জন অংশগ্রহণ করেন। বিজয়ীদের মধ্যে নগদ দুই লক্ষ টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়।
