এসবিপি-এমএফ অপরাজিত চ্যাম্পিয়ন

দ্বিতীয় বিভাগ দাবা লিগে এসবিপি-এমএফ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। শিরোপাজয়ী দলটি ৯ খেলায় ১৫ ম্যাচ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করে। এসবিপি-এমএফের খেলোয়াড়রা হলেন মোহাম্মদ এনায়েত হোসেন, ক্যান্ডিডেটমাস্টার মো. মাসুম হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম, জাবেদ আল আজাদ, তাহমিদুল হক ও সিয়াম চৌধুরী।

এদিকে ৯ খেলায় ১৪ ম্যাচ পয়েন্ট ও ২৬ গেম পয়েন্টে পেয়ে ট্রাইব্রেকিং পদ্ধতিতে তৌসিফ এপারেলস চেস ক্লাব রানার্সআপ এবং কুষ্টিয়া মনিং গ্লোরি চেস ক্লাব তৃতীয় স্থান লাভ করে। তৌসিফ এপারেলস চেস ক্লাবের খেলোয়াড়রা হলেন মো. আমিনুল ইসলাম, মুকিতুল ইসলাম রিপন, মো. মোতাকাব্বির, দেওয়ান শহিদুল আমিন, কাজী তাহেরুল ইসলাম ও শাওন চৌধুরী। মনিং গ্লোরি চেস ক্লাবের খেলোয়াড়রা হলেন নিশিত কুমার পাল, ক্যান্ডিডেটমাস্টার শফিক আহমেদ, অমিত বিক্রম রায়, মাসুদুল হক, ডা. রতন কুমার পাল ও মো. রতন আলী।

অপরদিকে বাংলাদেশ চেস এরিনা ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছে। ১২ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিংয়ে পঞ্চম হতে দশম হয়েছে যথাক্রমে দেবনএয়ার চেস ক্লাব, পন পাওয়ার চেস ক্লাব, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি, গ্যাম্বিট চেস ক্লাব, বুয়েট সেকেন্ড ডিভিশন চেস এলিয়েন্স ২০২৪ ও চেস কোড একাডেমি।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ৩১ ডিসেম্বর গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত এসপি মো. মাহবুবুর রহমান। ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৫২টি দল অংশগ্রহণ করে।