গোবিন্দগঞ্জ চেস ক্লাব আয়োজিত ফান মিনি চেস টুর্নামেন্টে ৬ ম্যাচে শতভাগ জয় নিয়ে রাজবার রতন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
এদিকে ৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে নওশা মিয়া রানারআপ ও শাহজাহান মন্ডল তৃতীয় স্থান লাভ করেন।
অপরদিকে ৪ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে চতুর্থ থেকে ষষ্ঠ হয়েছেন যথাক্রমে কাজী মামুনুর রশিদ, জুয়েল ফেরদৌস ও মোহাম্মদ বিদ্যুৎ সরকার।
উল্লেখ্য ৩ জানুয়ারি দিনব্যাপী ৬ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ টুর্নামেন্ট ২১ জন দাবাড়ু প্রতিদ্বন্দ্বিতা করেন।
