বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ১০ ফেব্রুয়ারি সোমবার তারুণ্যের উৎসব দাবা প্রতিযোগিতার ওপেন অনূর্ধ্ব-১৮ গ্রুপে ক্যান্ডিডেটমাস্টার মো. আজমাইন পারভেজ সায়র ৩ ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। ২.৫ পয়েন্ট সংগ্রহ করে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও মোহাম্মদ শাকের উল্লাহ যুগ্মভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। এদিকে বালিকা অনূর্ধ্ব-১৮ গ্রুপে ২.৫ পয়েন্ট নিয়ে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ, নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা ও নারী ক্যান্ডিডেটমাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা শীর্ষে রয়েছেন।
এদিকে ওপেন অনূর্ধ্ব-১৬ গ্রুপে ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল ইসলাম ও অমিতাভ সরকার ৩ ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। তবে বালিকা অনূর্ধ্ব-১৬ গ্রুপে ২.৫ পয়েন্ট সংগ্রহ করে জান্নাতুল প্রীতি ও জিন্নাত আক্তার শাহনাজ যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।
অপরদিকে ওপেন অনূর্ধ্ব-১৪ গ্রুপে ৩ ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ৪ জন এককভাবে শীর্ষে রয়েছেন। তারা হলেন আয়ান রহমান, কাজী ওবায়দুল রহমান আরিয়ান, খন্দকার মাহরুস মাকিল ও মাহবুবুল আলম নিহাত। কিন্তু বালিকা অনূর্ধ্ব-১৪ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু এককভাবে শীর্ষে রয়েছেন।
তবে ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে ৩ ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে অনিন্দ্য রিক দ্বিগবিজয় এককভাবে শীর্ষে রয়েছেন। বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে সৈয়দা জারিফা ফাইরোজ ও সিদরাতুল মুনতাহা।
এছাড়া ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে রায়ান রশিদ মুগ্ধ ও তাশফিক রহমান ৩ ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ওয়ারিসা হায়দার এককভাবে শীর্ষে রয়েছেন।
ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে ২ ম্যাচে পূর্ণ ২ পয়েন্ট সংগ্রহ করে আজান মাহমুদ, আইলান আফনান তাজওয়ার ও সাবিদ সাফওয়াত মিয়া যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। বালিকা অনূর্ধ্ব-৮ গ্রুপে খন্দকার মুখমাতুন মওলা ২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।
আগামীকাল ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৩টায় সব গ্রুপের চতুর্থ রাউন্ডের খেলা এবং ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপের তৃতীয় রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।
