তারুণ্যের উৎসব অনূর্ধ্ব-৮, ১০, ১২, ১৪, ১৬ ও ১৮ বালক ও বালিকা দাবা প্রতিযোগিতা আজ ৯ ফেব্রুয়ারি রোববার থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে।
পাঁচদিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ।
৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ১২টি ক্যাটাগরিতে ১২৫ জন বালক ও ৫৮ জন বালিকাসহ মোট ১৮৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বিভিন্ন বিভাগ থেকে বাছাইকৃত খেলোয়াড়, গত ইয়ুথ দাবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানপ্রাপ্ত খেলোয়াড়সহ অন্যান্য খেলোয়াড়রাও।
