বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে তারুণ্যের উৎসব দাবা প্রতিযোগিতার ওপেন অনূর্ধ্ব-১৮ গ্রুপে রাজশাহী বিভাগের ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৭ খেলায় ৬.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন, ওপেন অনূর্ধ্ব-১৬ গ্রুপে ঢাকা বিভাগের ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন, ওপেন অনূর্ধ্ব-১৪ গ্রুপে আয়ান রহমান ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ও খন্দকার মাহরুস মাকিল একই পয়েন্ট পেয়ে রানারআপ হযেছেন। অনূর্ধ্ব-১২ গ্রুপে ৭ খেলায় ৬ পয়েন্ট সাফায়েত কিবরিয়া আজান অপরাজিত চ্যাম্পিয়ন, ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে রায়ান রশিদ মুগ্ধ ৭ খেলায় পূর্ণ ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব-৮ গ্রুপে আজান মাহমুদ ৫ খেলায় সাড়ে চার পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন এবং একই পয়েন্ট পেয়ে আইলান আফনান তাজওয়ার রানারআপ হয়েছেন।
এদিকে বালিকা অনূর্ধ্ব-১৮ গ্রুপে বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ ৬ খেলায় ৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন এবং একই পয়েন্ট পেয়ে ইশরাত জাহান দিবা রানারআপ হন। বালিকা অনূর্ধ্ব-১৬ গ্রুপে বরিশাল বিভাগে জান্নাতুল প্রীতি ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন, বালিকা অনূর্ধ্ব-১৪ গ্রুপে বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু ৭ খেলায় পূর্ণ ৭ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন, বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে নারায়ণগঞ্জের সিদরাতুল মুনতাহান ৭ খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন। বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে ওয়ারসিয়া হায়দার ৭ খেলায় পুর্ণ ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন এবং বালিকা অনূর্ধ্ব-৮ গ্রুপে খন্দকার মুখমাতুন মওলা ৭ খেলায় ৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন এবং একই পয়েন্ট নিয়েঢ আলিশা হায়দার রানারআপ হন।
উল্লেখ্য পাঁচদিনব্যাপী এ প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে ১৮৫ জন অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামীমুল হক।
