এককভাবে শীর্ষে উঠে এলেন সাকলাইন

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা উর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপের চতুর্থ রাউন্ড শেষে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ একটানা জয় নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।

তবে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাড়ে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

এদিকে তিন পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছেন ৩ জন। তারা হলেন ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন।

অপরদিকে অনূর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপে ৫ জন পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন রুবেল হোসেন, শেখ রাশেদুল ইসলাম, ক্যান্ডিডেটমাস্টার যোয়ার হক প্রধান, আব্দুল মোমিন ও সিয়াম চৌধুরী।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে সকালে উর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপের তৃতীয় রাউন্ডে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হককে, আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুমকে, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ফিদেমাস্টার মো. শরীফ হোসেনকে, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষকে, অনত চৌধুরী মো. মঞ্জুর আলমকে, নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদকে ও ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন রায়ান রশিদ মুগ্ধকে পরাজিত করেন। অনূর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপের তৃতীয় রাউন্ডে নীলয় দেবনাথ নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌসকে, যোয়ার হক প্রধান কাজী ইকবাল হোসেনকে, রুবেল হোসেন শাহ আলম রোপানকে, শেখ রাশেদুল হাসান এ বি বাপ্পীকে, আব্দুল মোমিন শামসুল কবীর চৌধুরীকে, মো. আনিচুজ্জামান জুয়েল আজরাফ আনানকে, মুকিতুল ইসলাম রিপন মো. আমিরুল ইসলামকে ও সিয়াম চৌধুরী মো. আনিসুর রহমানকে পরাজিত করেন।

বিকালে উর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিমকে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হককে, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরীকে ও মো. নাসির উদ্দিন ফিদেমাস্টার মো. শরীফ হোসেনকে পরাজিত করেন। আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলের সাথে ও নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ অনত চৌধুরীর সাথে ড্র করেন। অনূর্ধ্ব-২০০০ গ্রুপের চতুর্থ রাউন্ডে শেখ রাশেদুল হাসান নীলয় দেবনাথকে, যোয়ার হক প্রধান মো. আনিচুজ্জামান জুয়েলকে, আব্দুল মোমিন কাজী সাইফকে, রুবেল হোসেন মুকিতুল ইসলাম রিপনকে ও সিয়াম চৌধুরী সারেয়ার হোসেন উল্লাসকে পরাজিত করেন।

আগামীকাল ১৯ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৩টায় উভয় গ্রুপের পঞ্চম রাউন্ডের খেলা একই ভেন্যুতে শুরু হবে।