গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপের পঞ্চম রাউন্ড শেষে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাড়ে চার পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছেন।
এদিকে চার পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন সাগর ও ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা।
অপরদিকে সাড়ে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ও নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ।
তবে অনূর্ধ্ব-২০০০ গ্রুপে টানা পাঁচ জয় নিয়ে শীর্ষে রয়েছেন যোয়ার হক প্রধান, সিয়াম চৌধুরী ও আব্দুল মোমিন।
এছাড়া চার পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন রুবেল হোসেন, শেখ রাশেদুল হাসান, মো. আনিচুজ্জামান জুয়েল, নীলয় দেবনাথ, মুকিতুল ইসলাম রিপন, মো. জিয়াউদ্দিন, মো. মেসবাহ উদ্দিন, দীল মোহাম্মদ, জাস্টিন ম্যাথুয়াস বাড়ৈ ও মো. আতাউর রহমান।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে পঞ্চম রাউন্ডে আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার উর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে, আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন সাগর ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগকে, নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলকে, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম মো. নাসির উদ্দিনকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম ও নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হককে পরাজিত করেন। তবে ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন ও অনত চৌধুরী এবং মো. মঞ্জুর আলম ও নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম এক অপরের সঙ্গে ড্র করেন।
এদিকে অনূর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপের পঞ্চম রাউন্ডে যোয়ার হক প্রধান শেখ রাশেদুল হাসানকে, সিয়াম চৌধুরী রুবেল হোসেনকে, আব্দুল মোমিন শেখ মো. খায়রুল ইসলামকে, নীলয় দেবনাথ মাসুদ রানাকে, জাস্টিন ম্যাথুয়াস বাড়ৈ কাজী সাইফকে, মো. আনিচুজ্জামান জুয়েল এ বি বাপ্পীকে, মুকিতুল ইসলাম রিপন মো. মাসুদ রানাকে, মো. আতাউর রহমান মো. আশরাফুল ইসলামকে ও দীল মোহাম্মদ শামসুল কবীর চৌধুরীকে পরাজিত করেন।
আগামীকাল ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় উভয় গ্রুপের ষষ্ঠ রাউন্ডের খেলা একই ভেন্যুতে শুরু হবে।
