আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ফিদে স্ট্যান্ডার্ড অনূর্ধ্ব-২০০০ রেটিং দাবা প্রতিযোগিতায় ৬ খেলায় ৫.৫ পয়েন্ট পেয়ে আব্দুল মোমিন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
তবে ৫ পয়েন্ট টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে দ্বিতীয় থেকে ষষ্ঠ হয়েছেন যথাক্রমে দেলোয়ার হোসেন, রুবেল হোসেন, নীলয় দেবনাথ, ক্যান্ডিডেটমাস্টার মো. আজমাইন পারভেজ সায়র ও দ্বীন মোহাম্মদ।
এদিকে ৪.৫ পয়েন্ট নিয়ে সপ্তম হতে একাদশতম হয়েছেন যথাক্রমে মো. গাজী সালাহ উদ্দিন, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু, মাহফুজুর রহমান শাহিন, মো. আনোয়ার হোসেন দুলাল ও সিয়াম আহমেদ।
খেলা শেষে স্পোর্টস বাংলার সভাপতি মো. আরিফুজ্জামান আরিফ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজয়ীদের নগদ পঞ্চাশ হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হয়।
