মন্টিনিগ্রোর পেট্রোভাকে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ড শেষে ৪ ম্যাচে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ২ এবং আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ১.৫ পয়েন্ট অর্জন করেছেন।
২৮ ফেব্রুয়ারি চতুর্থ রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় চিনের হোউ ইয়েফানের কাছে এবং ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যুক্তরাস্ট্রের আন্তর্জাতিকমাস্টার চাসিন নিকোর কাছে পরাজিত হয়েছেন।
পঞ্চম রাউন্ডের খেলা আজ ১ মার্চ শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে। পঞ্চম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় উজবেকস্তানের মাতইয়াকুবোভ মিরাজিজের সাথে ও ফিদেমাস্টার মনন রেজা নীড় ওয়েলস এর কেভ আইওয়ানের সাথে খেলছেন।
