বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া জয়ের মুখ দেখলেও আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ড্র করেছেন।
মন্টিনিগ্রোর পেট্রোভাকে ২ মার্চ রাতে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া নরওয়ের আন্তর্জাতিকমাস্টার ভেলয় আকসেল বু-কে পরাজিত করেন। তাহসিন সাদা ঘুঁটি নিয়ে আকসেলের নিমজো ইন্ডিয়ান ডিফেন্সের বিপক্ষে ২২ নম্বর চালের পর ভালো পজিশন হয়ে যান। ২৪ নম্বর চালে আকসেল ভুল চাল দিলে তাহসিন ২৮ নম্বর চালে জয় পান।
এদিকে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ইতালির ফিদেমাস্টার ক্যাসাদিও নিকালির সাথে ড্র করেন। নীড় সাদা ঘুঁটি নিয়ে নিকালির ফ্রেঞ্চ ডিফেন্স পদ্ধতির বিপক্ষে অ্যাডভান্স বিশ্লেষণ ধারায় ৫৮ নম্বর চালে ড্র করেন।
উল্লেখ্য বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ড শেষে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৪ পয়েন্ট এবং আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ৩ পয়েন্ট সংগ্রহ করেছেন।
