ড্র দিয়ে কাটালো তাহসিন-নীড়ের দিন

মন্টিনিগ্রোর পেট্রোভাক শহরে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের নবম রাউন্ড শেষে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৫.৫ পয়েন্ট এবং আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ৫ পয়েন্ট সংগ্রহ করেছেন।

৫মার্চ রাতে নবম রাউন্ডে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া কালো ঘুঁটি নিয়ে কুইনস্ পন ওপেনিংয়ের কোলে সিস্টেমে ৩১ চালে কানাডার আন্তর্জাতিকমাস্টার আটানাসোভ এন্টোনির সাথে ড্র করেন।

এদিকে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে ফোর নাইটস বিশ্লেষণ ধারার বিরুদ্ধে খেলে ২৪ চালে কাজাখস্তানের ফিদেমাস্টার আখিলবে ইমানগালির সাথে ড্র করেন।

আজ ৬ মার্চ রাতে দশম রাউন্ডের খেলায় ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া কাজাখস্তানের আন্তর্জাতিকমাস্টার আনসাট আলদিয়ারের সাথে ও আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় স্লোভাকিয়ার আন্তর্জাতিকমাস্টার বোচনিক্কা ভ্লাদিমিরের সাথে খেলবেন।