ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সিক্স ডেস বুদাপেস্ট মার্চ ২০২৫ গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টের চতুর্থ ও পঞ্চম অর্থাৎ টানা দুই রাউন্ড হেরে গেলেন।
হাঙ্গেরির বুদাপেস্টে ২৬ মার্চ তাহসিন (২৩২৭) চতুর্থ রাউন্ডে সার্বিয়ার গ্র্যান্ডমাস্টার পেপ মিসার (২৪৫৭) এবং পঞ্চম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার উসকভ আর্টেমের (২৪৬১) কাছে পরাজিত হয়েছেন।
এ আসরে তাহসিন হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে জয় পাওয়ার পর আবার পরপর দুটি হারের মুখ দেখলেন।
এর ফলে ৫ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করেছেন।
এর আগে তাহসিন (২৩২৭) প্রথম রাউন্ডে ভারতের ফিদেমাস্টার বোরগাওকার অক্ষয়ের (২৪১৮) কাছে হেরে যান।
কিন্তু দ্বিতীয় রাউন্ডে তাহসিন (২৩২৭) মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিকমাস্টার অস্ট্রোভস্কি আলেকজান্ডারকে (২৩৯৪) ও তৃতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের ফিদেমাস্টার রোহরার ক্রিস্টোফকে (২২৬৬) পরাজিত করেন।
২৭ মার্চ তাহসিন (২৩২৭) ভারতের ফিদেমাস্টার শান্তি জ্যাকের (২৩৩৬) সঙ্গে মোকাবেলা করবেন।
উল্লেখ্য রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৮টি দেশের ৩ জন গ্র্যান্ডমাস্টার, ৫ জন আন্তর্জাতিক মাস্টার ও ২ জন ফিদেমাস্টারসহ মোট ১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
