এসিপিবি নির্বাচন ১৮ এপ্রিল

এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি) এর নির্বাচন আগামী ১৮ এপ্রিল বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হবে।

আসন্ন এ নির্বাচনে ১৭টি পদের জন্য ৩টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

নির্বাচনে এনায়েত-আসাদ-সোহেল-শাওন পরিষদ, শাকিল-পরাগ সমমনা পরিষদ এবং আলমাস-মাসুদ দাবাড়ু পরিষদ অংশ নিচ্ছেন।