প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের তৃতীয় রাউন্ড শেষে মানহা’স ক্যাসেল ও তিতাস ক্লাব পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে যুগ্মভাবে শীর্ষে রয়েছে। চার পয়েন্ট নিয়ে লিওনাইন চেস ক্লাব ও স্পোর্টস বাংলা দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ২৬ এপ্রিল তৃতীয় রাউন্ডে মানহাস ক্যাসেল ৩.৫-০.৫ গেম পয়েন্টে খেলাঘর দাবা সংঘকে, তিতাস ক্লাব ৩-১ পয়েন্টে দীপালী মেমোরিয়াল চেস ক্লাবকে, লিওনাইন চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে, স্পোর্টস বাংলা ২.৫-১.৫ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশকে, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটিকে পরাজিত করে।
চতুর্থ রাউন্ডের খেলা ২৭ এপ্রিল বিকেল সাড়ে তিনটায় একই ভেন্যুতে শুরু হবে।
