তিতাস ক্লাব পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের চতুর্থ রাউন্ড শেষে এককভাবে শীর্ষে উঠে এসেছে। ৬ পয়েন্ট সংগ্রহ করে লিওনাইন চেস ক্লাব, মানহা’স ক্যাসেল ও স্পোর্টস বাংলা দ্বিতীয় স্থানে রয়েছে।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ২৭ এপ্রিল চতুর্থ রাউন্ডে লিওনাইন চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে মানহা’স ক্যাসেলকে, তিতাস ক্লাব ৪-০ গেম পয়েন্ট জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটিকে, বাংলাদেশ নৌবাহিনী ৩.৫-০.৫ গেম পয়েন্টে দিপালী মেমোরিয়াল চেস ক্লাবকে, স্পোর্টস বাংলা গেম ৩-১ গেম পয়েন্টে পয়েন্টে খেলাঘর দাবা সংঘকে এবং উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে।
আগামীকাল ২৮ এপ্রিল বিকেল সাড়ে তিনটায় একই ভেন্যুতে পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে।
