জিয়ার সঙ্গে রাজীবও শীর্ষে
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ৪৬তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের দশম রাউন্ড শেষে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ৭.৫ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। তবে ৭ পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ দ্বিতীয়স্থানে অবস্থান করছেন। এদিকে ৬ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও ক্যান্ডিডেটমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া…
