জাতীয় ‘বি’ দাবায় তাহসিন চ্যাম্পিয়ন
বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ ম্যাচে ৭.৫ পয়েন্ট পেয়ে ৪৯তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৫ চ্যাম্পিয়ন হয়েছেন। তবে ৭ পয়েন্টে নিয়ে রানারআপ হয়েছেন আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল। এদিকে ৬.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ তৃতীয়, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন চতুর্থ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস…
