বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৪৯তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ড শেষে ৫ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছেন।
তবে ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে ৯ জন দ্বিতীয় স্থানে রয়েছেন। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, বাংলাদেশ আনসারের ফিদেমাস্টর তাহসিন তাজওয়ার জিয়া, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার সেখ নাসের আহমেদ, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন ও ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক।
এছাড়া চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মো. শরীফ হোসেন, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ, ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেন ও মো. নাসির উদ্দিন তৃতীয় স্থানে অবস্থান করছেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আজ ১০ সেপ্টেম্বর বুধবার ষষ্ঠ রাউন্ডে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসকে, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম অমিত বিক্রম রায়কে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ফিদেমাস্টার নাইম হককে, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক অনত চৌধুরীকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন রায়ান রশিদ মুগ্ধকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন আফনান জারিফ হককে, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ ক্যান্ডিডেটমাস্টার টুটুল ধরকে, মো. নাসির উদ্দিন নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবুকে, ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেন আবু হুরায়রা সৌরভকে, ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকার নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুমকে, ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ ফিরোজ আহমেদকে, স্বনাভো চৌধুরী যদুনাথ বিশ্বাসকে, গোলাম মোস্তফা ভূঁইয়া মো. ইফতেখার আলমকে, ক্যান্ডিডেটমাস্টার শফিক আহমেদ মো. রতন আলীকে, ফয়সাল হোসেন ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরীকে, নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ শেখ রাশেদুল হাসানকে, মো. শরীফুজ্জামান আসাদুজ্জামান আহাদকে, তানভীর আলম মো. সুলতান বায়েজিদ আমিনকে, ফিদেমাস্টার মোহাম্মদ আব্দুল মালেক এসএম কোতায়বা বিপ্লবকে ও মোহাম্মদ সুলতান মো. ফয়েজুল ইসলামকে পরাজিত করেন।
তবে আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল ফিদেমাস্টর তাহসিন তাজওয়ার জিয়ার সাথে, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিনের সাথে, মোহাম্মদ শাকের উল্লাহ নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদের সাথে, এমএম জহিরুল ইসলাম তাশরিক সায়হান শানের সাথে ও সাদিপ কান্তি দে হামিদুল হকের সাথে ড্র করেন।
আগামীকাল ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৩-৩০টায় একই স্থানে সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে।
