তাহসিনকে হারিয়ে শীর্ষে সুব্রত

৪৯তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের পঞ্চম রাউন্ড শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস সাড়ে চার পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছেন।

তবে চার পয়েন্ট নিয়ে ৫ জন দ্বিতীয় স্থানে রয়েছেন। তারা হলেন বাংলাদেশ আনসারের ফিদেমাস্টর তাহসিন তাজওয়ার জিয়া, বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন ও ফিদেমাস্টার সেখ নাসের আহমেদ, আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল।

এদিকে সাড়ে তিন পয়েন্ট সংগ্রহ করে ৮ জন তৃতীয় স্থানে অবস্থান করছেন। তারা হলেন ফিদেমাস্টার নাইম হক, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, অনত চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হক, রায়ান রশিদ মুগ্ধ ও অমিত বিক্রম রায়।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে আজ ৯ সেপ্টেম্বর মঙ্গলবার পঞ্চম রাউন্ডে ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ফিদেমাস্টর তাহসিন তাজওয়ার জিয়াকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ফিদেমাস্টার মো. শরীফ হোসেনকে, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফকে, ফিদেমাস্টার নাইম হক ক্যান্ডিডেটমাস্টার অভিক সরকারকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান যদুনাথ বিশ্বাসকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ফিরোজ আহমেদকে, রায়ান রশিদ মুগ্ধ ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু শেখ রাশেদুল হাসানকে, ক্যান্ডিডেটমাস্টার টুটুল ধর গোলাম মোস্তফা ভূঁইয়াকে, মো. নাসির উদ্দিন তাশরিক সায়হান শানকে, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরীকে, নারী আন্তর্জাতিকমাস্টার ওয়াদিফা আহমেদ মো. ইফতেখার আলমকে, আফনান জারিফ হক নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে, আবু হুরায়রা সৌরভ তানভীর আলমকে, স্বর্নাভো চৌধুরী এসএম কোতায়বা বিপ্লবকে, ক্যান্ডিডেটমাস্টার শফিক আহমেদ মো. ফয়াজুল ইসলামকে, মো. রতন আলী সাদিপ কান্তি দে-কে, ফয়সাল হোসেন হামিদুল হককে, এমএম জহিরুল ইসলাম মো. সুলতানকে এবং মো. শরীফুজ্জামান সিয়াম চৌধুরীকে পরাজিত করেন।

এছাড়া আন্তর্জাতিকমাস্টার আবু সফিয়ান শাকিল আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিনের সাথে, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ক্যান্ডিডেটমাস্টার মো. সাজিদুল হকের সাথে, মোহাম্মদ শাকের উল্লাহ ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেনের সাথে ও ফিদেমাস্টার মোহাম্মদ আব্দুল মালেক মো. সুলতান বায়েজিদ আমিনের সাথে ড্র করেন।

আগামীকাল ১০ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩-৩০টায় ষষ্ঠ রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।