chessbd.com

জোনাল চ্যাম্পিয়নরা শুক্রবার দেশে ফিরছেন

এশিয়ান জোনাল ৩.২ দাবা প্রতিযোগিতার ওপেন বিভাগে চ্যাম্পিয়ন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও নারী বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ আগামীকাল ২১ মার্চ শুক্রবার শ্রীলঙ্কা থেকে শিরোপা নিয়ে দেশে ফিরছেন। সকাল দশটায় তারা কলম্বো থেকে ঢাকা পৌঁছুবেন। আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয়ে আগামী ৩১ অক্টোবর হতে ২৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপ…

বিস্তারিত পড়ুন

এশিয়ান জোনালে বাংলাদেশের যত অর্জন

বিশ্বকাপ দাবা ও নারী বিশ্বকাপ দাবার বাছাইপর্বখ্যাত এশিয়ান জোনাল ৩.২ দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৮ মার্চ রাতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর রামাদা হোটেলে অনুষ্ঠিত হয়। এশিয়ান চেস ফেডারেশনের সহসভাপতি ভরত সিং চৌহান প্রধান অতিথি হয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ওপেন ও নারী উভয় বিভাগে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক এবং ওপেন বিভাগে রৌপ্যপদকও অর্জন করে। মোট…

বিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে যাচ্ছেন নীড়

এশিয়ান জোনাল ৩.২ দাবা প্রতিযোগিতার ওপেন বিভাগে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। এর ফলে নীড় আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ দাবায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। এদিকে ৬.৫ পয়েন্ট সংগ্রহ করে চার জন খেলোয়াড় টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে যথাক্রমে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া…

বিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে ওয়াদিফা

নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ এশিয়ান জোনাল ৩.২ দাবা প্রতিযোগিতার নারী বিভাগে ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। এ শিরোপা জয়ের ফলে তিনি সরাসরি নারী আন্তর্জাতিকমাস্টারের খেতাব পাচ্ছেন এবং একই সঙ্গে আগামী জুলাই মাসে জর্জিয়ার বাতুমি শহরে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপ ২০২৫ অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। উল্লেখ্য নারী বিভাগে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ ও স্বাগতিক শ্রীলঙ্কার…

বিস্তারিত পড়ুন

এশিয়ান জোনাল থেকে তাহসিনের আরেকটি নর্ম

এশিয়ান জোনাল ৩.২ দাবা প্রতিযোগিতার ওপেন বিভাগে শিরোপা জয়ের অন্যতম দাবিদার ছিলেন প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। শেষ পর্যন্ত রানারআপ হয়ে তুষ্ট থাকতে হয়েছে। এ আসরে শিরোপা জিততে না পারলেও তাহসিন একটি আন্তর্জাতিকমাস্টারের নর্ম অর্জন করেছেন। এটি তার দ্বিতীয় নর্ম। এর আগে ২০২৩ সালে ঢাকায় এশিয়ান জোনাল থেকে প্রথম নর্ম অর্জন…

বিস্তারিত পড়ুন