chessbd.com

মোমিন অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ফিদে স্ট্যান্ডার্ড অনূর্ধ্ব-২০০০ রেটিং দাবা প্রতিযোগিতায় ৬ খেলায় ৫.৫ পয়েন্ট পেয়ে আব্দুল মোমিন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তবে ৫ পয়েন্ট টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে দ্বিতীয় থেকে ষষ্ঠ হয়েছেন যথাক্রমে দেলোয়ার হোসেন, রুবেল হোসেন, নীলয় দেবনাথ, ক্যান্ডিডেটমাস্টার মো. আজমাইন পারভেজ সায়র ও দ্বীন মোহাম্মদ। এদিকে ৪.৫ পয়েন্ট নিয়ে সপ্তম হতে একাদশতম হয়েছেন যথাক্রমে মো. গাজী…

বিস্তারিত পড়ুন

বিশ্ব জুনিয়র দাবায় নীড়-তাহসিন

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে মন্টিনিগ্রোর পেট্রোভাক শহরে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। এ চ্যাম্পিয়নশিপে দেশের দুই উদীয়মান দাবাড়ু অংশ নিতে যাচ্ছেন। তারা হলেন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। মন্টিনিগ্রোর উদ্দেশ্যে আজ ২৩ ফেব্রুয়ারি রোববার মনন রেজা নীড় ও তাহসিন তাজওয়ার জিয়া এবং তাদের সহযাত্রী তাহসিন তাজওয়ার জিয়ার মাতা তাসমিন সুলতানা…

বিস্তারিত পড়ুন

এককভাবে শীর্ষে মোমিন

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার অনূর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপে আব্দুল মোমিন অষ্টম রাউন্ডের খেলা শেষে ৭ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। এদিকে ৬.৫ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন শেখ রাশেদুল হাসান, ক্যান্ডিডেটমাস্টার যোয়ার হক প্রধান, সিয়াম চৌধুরী, মো. আনিচুজ্জামান জুয়েল ও শাহিনূর হক। অপরদিকে ৬ পয়েন্ট নিয়ে শেখ মো. খায়রুল ইসলাম, কাজী…

বিস্তারিত পড়ুন

তাহসিন অপরাজিত চ্যাম্পিয়ন

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপে বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেন। তবে একই পয়েন্ট পেয়ে বাংলাদেশ পুলিশের ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ রানারআপ হয়েছেন। এদিকে ৬.৫ পয়েন্ট করে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন সাগর তৃতীয় ও…

বিস্তারিত পড়ুন

শিরোপা জয়ের উত্তাপ পাচ্ছেন তাহসিন-সাকলাইন

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার উর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপের অষ্টম রাউন্ড শেষে শিরোপা জয়ের উত্তাপ পাচ্ছেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। উভয় ৬.৫ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। তবে ৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ। এছাড়া ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন সাগর…

বিস্তারিত পড়ুন