এককভাবে শীর্ষে মোমিন

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার অনূর্ধ্ব-২০০০ রেটিং গ্রুপে আব্দুল মোমিন অষ্টম রাউন্ডের খেলা শেষে ৭ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।

এদিকে ৬.৫ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন শেখ রাশেদুল হাসান, ক্যান্ডিডেটমাস্টার যোয়ার হক প্রধান, সিয়াম চৌধুরী, মো. আনিচুজ্জামান জুয়েল ও শাহিনূর হক।

অপরদিকে ৬ পয়েন্ট নিয়ে শেখ মো. খায়রুল ইসলাম, কাজী সাইফ, মো. আনিসুজ্জামান মল্লিক, মেসবাহ উদ্দিন ও মোহাম্মদ সোহেল তৃতীয় স্থানে রয়েছেন।

আজ ২৩ ফেব্রুয়ারি অষ্টম রাউন্ডে শেখ রাশেদুল হাসান আব্দুল মোমিনকে, ক্যান্ডিডেটমাস্টার যোয়ার হক প্রধান জাস্টিন মাথিয়াস বাড়ৈকে, মো. আনিচুজ্জামান জুয়েল রুবেল হোসেনকে, শাহিনূর রহমান নীলয় দেবনাথকে, মোহাম্মদ সোহেল মাহফুজুর রহমান শাহিনকে, কাজী সাইফ মো. আতাউর রহমানকে, মো. আনিসুজ্জামান মল্লিক আনিসুর রহমানকে ও মেসবাহ উদ্দিন মুকিতুল ইসলাম রিপনকে পরাজিত করেন।

নবম বা শেষ রাউন্ডের খেলা আগামীকাল ২৪ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৩টায় শুরু হবে।