নীড় ও তাহসিন শীর্ষে
বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার মনন রেজা নীড় ও বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৪৮তম জাতীয় দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে ২.৫ পয়েন্ট সংগ্রহ করে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। তবে ২ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয়স্থানে রয়েছেন বাংলাদেশ আনসারের ৪ জন। তারা হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।…
