সাকলাইন-খুশবুই শীর্ষে
জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের ৪২তম আসরের ষষ্ঠ রাউন্ড শেষে ওপেন বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও বালিকা বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু শীর্ষে রয়েছেন। ওপেন বিভাগওপেন বিভাগের ষষ্ঠ রাউন্ড শেষে বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। তবে পাঁচ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছেন…
